বছরজুড়ে নিম্ন ও মধ্যবিত্তদের আতঙ্ক নিত্যপণ্যের পাগলা ঘোড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
২০২২ সালের নিত্যপণ্যের বাজার ছিল নিম্ন ও মধ্যবিত্তের জন্য আতঙ্কের। বছরজুড়েই বাড়বাড়ন্ত পণ্যের দাম। দাম বাড়ার পেছনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যত না প্রভাব ফেলেছে, তার চেয়ে বেশি ভুগিয়েছে ব্যবসায়ীদের অবৈধ সিন্ডিকেট। সরবরাহ বন্ধ রেখে ভোজ্যতেল ও চিনির দাম বাড়াতে সরকারকে রীতিমতো বাধ্য করেছিল ব্যবসায়ীরা।
রাজধানীর কড়াইল বস্তিতে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ঝালাইয়ের কাজ করেন মোহাম্মদ শাজাহান। আয় দিয়ে ভালোই চলছিল তার। কিন্তু নিত্যপণ্যের পাগলা ঘোড়া দিশাহারা করে তুলে তাকে, এখন জীবন বাঁচানোই দায়।
শাজাহান বলেন, আগে দুই-চার টাকা আয় করা যেত। এখন দাম বাড়ার পরে আয় দূরের কথা, খাবার একবেলা জুটলে আরেক বেলায় জুটে না।
কড়াইল বাজারে পণ্য কিনতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানে রান্নার কাজে নিয়োজিত মরিয়র বেগম। তবে দাম শুনে বারবার হোঁচট খেতে হচ্ছিল তাকে। মরিয়ম বেগম জানান, দাম বাড়ার কারণে তাকে খাবারের পরিমাণ কমাতে হয়েছে।
তিনি বলেন, আগের মতো বাজার সদাই হয় না। এখন বাজারের কথা উঠলে ভয় হয়। ডাল-ভাত খেয়ে যখন যা জোটে তা খেয়ে কোনোভাবে দিন কাটে।
২০২২ এভাবেই নিম্ন ও মধ্যবিত্তকে কোণঠাসা করেছে। ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যার শুরু। বৈশ্বিক মূল্যস্ফীতি, ডলার সংকট, রপ্তানি আদেশে বাধা এবং জাহাজের ভাড়া বৃদ্ধির অজুহাতে আমদানি করা পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। পাল্লা দিয়ে বাড়ে দেশে উৎপাদিত পণ্যের দামও।
এক ব্যবসায়ী বলেন, গত মৌসুমে আমরা মিনিকেট বিক্রি করেছি ৫০ থেকে ৫২ টাকা। চলতি মৌসুমে মিনিকেট বিক্রি করছি ৭২ টাকা।
আরেক ব্যবসায়ী বলেন, দুই কেজির আটা ছিল ৬০ টাকা, যা এখন ১৪০ টাকা।
জ্বালানি সংকটে জুলাই-এপ্রিলে লোডশেডিং তীব্র হলে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি প্রায় ১০০ টাকা বাড়ে। সোনালি মুরগি বিক্রি হয় ৩২০ টাকায়। ৫০ টাকা বেড়ে ডিমের ডজন দাঁড়ায় দেড় শ।
সয়াবিন তেল ও চিনির দাম ইচ্ছেমতো বাড়ানোর জন্য ভোক্তাদের এক প্রকার জিম্মি করে ব্যবসায়ীরা। সরকার দাম বাড়ানোর ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখে পণ্যের সরবরাহ। অতি মুনাফার লোভে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করেন অনেক ব্যবসায়ী। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেরিয়ে আসে কারসাজি।
বিশ্লেষকদের মতে, ২০২২ সাল ভোক্তাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের সহসভাপতি এস এম নাজের বলেন, জনগণের পকেট কাটার জন্য উৎসবে মেতে ওঠে তারা। বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে তারা দাম বাড়িয়েছে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ






